দিরাইয়ে মসজিদ ও মন্দিরে রাষ্ট্রীয় অনুদানের চেক বিতরণ

দিরাই সংবাদদাতা
দিরাইয়ে ব্যারিস্টার ডাল্টন তালুকদার’র উদ্যোগে বিভিন্ন মসজিদ ও মন্দিরে রাষ্ট্রীয় অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার চরনারচর ইউনিয়নের কামালপুর জামে মসজিদ, তাড়ল ইউনিয়নের বাউসী রামকৃষ্ণ গোসাই আখড়া, কাদিরপুর জামে মসজিদ ও সরালিতোপা জামে মসজিদ ৫০ হাজার টাকা করে চেক হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী, দিরাই পৌর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জুয়েল সরদার, সরমঙ্গল ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল আহমদ, অ্যাড. নুর আলম প্রমুখ।