স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার প্রয়াত আওয়ামী লীগের প্রবীণ নেতা ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক দীনেশ চন্দ্র তালুকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে উনার নিজ গ্রামের বাড়ি দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পৈন্ডুপে বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০১৬ সালের ২৪ ডিসেম্বর তিনি
পরলোকগমন করেন। জীবদ্দশায় তিনি এলাকায় দ্বীজেন্দ্র কুমার নি¤œ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, হালির হাওরের বেরি বাঁধসহ বিভিন্ন স্থানে নিজ খরচে হিজল করচ বাগান রোপন করেছেন। তিনি দীর্ঘদিন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ৩ ছেলে ৩ মেয়ের জনক ছিলেন। তার বড় জামাতা সজীব রঞ্জন দাস সুনামগঞ্জের একজন সফল ব্যবসায়ী ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক।
দ্বিতীয় মেয়ের জামাতা জ্যোর্তিময় চৌধুরী কানাডার নাগরিক। তিনি কানাডার টরেন্টোতে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করছেন। তার জৈষ্ঠ্য পুত্র দীপক রঞ্জন তালুকদার ও দীপ্ত তালুকদার টিটু সুনামের সঙ্গে ব্যবসা করেছে। ছোট ছেলে শুভ্র তালুকদার টিপু লেখাপড়ার করছে। তার বিদেহী আত্মার পারলৌকিত শান্তি কামনা করে সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন পরিবারের সদস্যবৃন্দরা।


