স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই চাঁদাবাজ ও তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত চাঁদাবাজরা হলো, শহরতলীর ইব্রাহিমপুরের মনসুর আলীর ছেলে নেহার উদ্দিন (৩২) ও সদরগড় গ্রামের আশরাফ আলীর ছেলে ফকির মিয়া (৩৫)। তাদেরকে বুধবার রাতে নিজ এলাকা থেকে পুলিশ এই দুইজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে এবং তারা চাঁদাবাজদের মূল গডফাদার বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া বুধবার
রাতে সুরমা ইউনিয়নের বেলাবড় হাটি থেকে মঈনপুর গ্রামের মৃত রশিদ আলীর ছেলে ৬ বোতল ভারতীয় মদ ও ষোলঘর গ্রামের আব্দুল মনাফের ছেলে আব্দুল গফুর গফ্ফারকে (৩০) কে ১০ বোতল ভারতীয় মদসহ আটক করে পুলিশ। আটককৃত দুইজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে দুই চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকালে শহরের নতুন বাসস্টেশন এলাকা থেকে মদ খাওয়ার সময় ৭ পুরিয়া গাঁজাসহ আরপিননগর এলাকার লালু মিয়ার ছেলে সাদ্দাম হোসেনকে পুলিশ আটক করেছে। পরে বিকালে সদর উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মোহাম্মদ ফারাবীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। দ-প্রাপ্ত সাদ্দাম হোসেনকে বিকালেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী।


