দুদক’র ৩ কর্মকর্তা সুনামগঞ্জ আসছেন আজ

স্টাফ রিপোর্টার
পাউবো’র কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদার ও পিআইসির দুর্নীতির কারণে সুনামগঞ্জের হাওরাঞ্চলের ফসল ডুবে       
যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে দুদক। দুদক’এর ৩ সদস্যের তদন্তকারীদল আজ (মঙ্গলবার) সুনামগঞ্জে আসবেন। এর মধ্যে একজন প্রকৌশলীও রয়েছেন।
এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানান,‘দুদক’এর ৩ সদস্যের প্রতিনিধি দল আসবেন এটি কেবল জানি। কারা আসবেন এই তথ্য আমাদের জানানো হয়নি।’