স্টাফ রিপোর্টার
দাবি আদায়ের লক্ষে সারা দেশের ন্যায় কর্মবিরতি পালন করছেন সুনামগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে গত সোমবার থেকে শুরু হয়। চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।
কর্মবিরতী চলাকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিক মিয়া, অফিস সহকারী সুধাংশু রাজন দাস, অফিস সহায়ক সাজু মিয়া প্রমুখ।


