দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা দেখার হাওরের রাইংগা বিল ও উড়রা বিলে ঠাক এলাকায় বাঁধ কেটে পানি শুকানোর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসী সোমাবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসীর পক্ষ থেকে জানা যায়, উপজেলার দেখার হাওর সংলগ্ন রাইংগা বিল ও উড়রা বিলে ঠাকের বাঁধ এলাকায় রবিবার রাতের আধারে ঠাকের
বাঁধ কেটে দেয় দুর্বৃত্তরা। ফলে বিলের পানি শুকিয়ে যাওয়ায় আশপাশের কৃষি জমিগুলি পানির অভাবে মারাত্মক সেচ সংকট দেখা দিয়েছে। এলাকাবাসী জানান, রাইংগা বিল পাবর্তীপুর মৎস্যজীবি সমিতির অধীনে সরকারিভাবে লিজ দেয়া হয়েছে এবং তারাই মাছ ধরার জন্য বাঁধ কেটে বিলটি শুকানোর চেষ্টা করেছে। বর্তমানে বোরো ধান পুরোপুরি আবাদ শেষ হয়নি। এই মুহুর্তে বিলের পানি শুকিয়ে ফেললে আশাপাশের কৃষি জমিতে কোন পানি থাকবে না এবং শেষ পর্যন্ত বোর ধান আবাদ করা অনিশ্চিত হয়ে পড়বে বলে এলাকাবাসী অভিযোগে উল্লেখ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


