দোয়ারাবাজারে অবৈধ দোকান ঘর উচ্ছেদ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা দোহালীয়া ইউনিয়নের দোহালীয়া বাজারে অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। এসময় দোহালীয়া বাজারের রাস্তার পাশে দোকানঘর দ্বিতীয়বারের মত উচ্ছেদকালে আমির হোসেন তরত নামক এক দোকান মালিককে তিন ঘন্টা হাতকড়া পড়িয়ে রাখা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উচ্ছেদ অভিযান কালে উপস্থিত    ছিলেন দোয়ারাবাজার থানার এএসআই সাইদুর রহমান, এএসআই হারুন অর-রশিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, রাস্তার উপর দোকানঘরটি প্রথম বার উচ্ছেদ করা হয়েছিল, উচ্ছেদকৃত স্থানে পুনরায় দোকান ঘরটি স্থাপন করার কারণে দ্বিতীয় বার উচ্ছেদ করা হয়েছে।