দোয়ারায় নদী থেকে মাটি উত্তোলনের দায়ে জরিমানা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারায় সুরমা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ধনপুর গ্রামে (আমবাড়ি বাজার সংলগ্ন) সুরমা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের সময় একজনকে আটক করা হয়। আটককৃত মো. ইমরান হোসেন জামালগঞ্জ উপজেলার কান্দাগাঁও গ্রামের সুরত মিয়ার পুত্র।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সদর ইউনিয়ন তহসিলদার নিখিল পুরকায়স্থ, দোয়ারাবাজার থানার এস আই আরিফ রব্বানী, নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী অমিত দাস, ভুমি অফিসের অফিস সহকারী দুলাল মিয়া প্রমুখ।