দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগড় গ্রামে রাজনগর ও ইসলামপুর নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বাদ-জুমা রাজনগর ও ইসলামপুর নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার সভাকক্ষে সাবেক ইউপি সদস্য মদরিছ আলীর সভাপতিত্বে ও মাদ্রাসার ভূমি দাতা মো. দেলোয়ার হোসেনের পরিচালনায় কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়া গ্রামের লন্ডন প্রবাসী হেলাল হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহালীয়া মাদ্রাসার মোহতামিম মৌলানা ফজলুল করিম, মৌলানা জিয়া উদ্দিন আহমদ, জুনায়েদ আহমদ, ইউসুফ আলী, ইউপি সদস্য শাহ আলম প্রমুখ।
সভায় মাদ্রার উপদেষ্টা কমিটি ও কার্যকরি কমিটি গঠন করা হয়। ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিতে রয়েছেন সভাপতি হেলাল হোসেন, সহ-সভাপতি মাও. ফজলুল করিম, মো.মইনুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মদরিছ আলী প্রমুখ। ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটিতে রয়েছেন সভাপতি মো. আব্দুল আহাদ, সহ-সভাপতি আমির আলী, সাধারণ সম্পাদক শাহ-আলম, কোষাদক্ষ ডা. খুরশেদ আলম, সদস্য নুরুল হক, বাবুল মিয়া, ময়না মিয়া, আমির হোসেন প্রমুখ।


