স্টাফ রিপোর্টার
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা মহিলা দল।
সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা মহিলা দলের আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে আলফাত ভবনের সামনে পুলিশ বাধা দেয়। পরে মহিলা দলের নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন।
জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খাদিজা কলির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. হাফেজ ফেরদৌস লিপন, যুগ্ম সম্পাদক সাবরিনা জেনী, মোর্শেদা উদ্দিন, আছমা আক্তার লায়লা, সহ সাংগঠনিক সম্পাদক রুমী বেগম, দপ্তর সম্পাদক আফসা জেবীন, সদস্য বিউটি বেগম, সালেহা বেগম, শিরিনা বেগম, আঙ্গুরা আক্তার ডলি প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। দ্রব্য মূল্য দিন দিন যেভাবে বাড়ছে, সেটা বলে বুজানো যাবে না। দেয়ালে সকলের পিঠ লেগে গেছে। দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করা হলে কঠোর আন্দোলনে যাব আমরা।
- এক বছর ধরে ‘বাংলা কয়লা’ বিক্রি বন্ধ, বিপাকে কয়লা কুড়ানো শ্রমিকরা
- ভারতে অনুপ্রবেশকারী তাহিরপুরের যুবকেকে পিটিয়ে হত্যা


