কাজী জমিরুল ইসলাম মমতাজ, দ.সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায়ও করোনার প্রাদুর্ভাব বারছে। একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ থেকে সরকারি চাকরিজীবী। করোনার থাবা থেকে বাদ পড়ছে না নারী শিশু কেউ। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন। তিনি শুরু থেকেই এই করোনা মহামারীর একজন সম্মুখ যোদ্ধা এবং পুরো উপজেলায় একজন মানবিক ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করেছেন। সোমবার সকাল ১০টায় ডা. জসিম উদ্দিন করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত কয়েকদিন থেকে হালকা জ্বর ও ব্যাথায় ভুগছিলাম। তাই করোনা পরীক্ষার জন্য নমুনা দেই আমি। গত রবিবার রাত সাড়ে ৯টায় আমার টেস্টের রিপোর্ট করোনা পজিটিভ আসে।
করোনায় আক্রান্ত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বর্তমানে সিলেট শামসুদ্দিন হাসপাতাল ভর্তি আছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, ডা. জসীম উদ্দীন আমাদের উপজেলার একজন মানবিক স্বাস্থ্য কর্মকর্তা। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন হওয়ার আগেই ঘরে ঘরে গিয়ে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
- করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯ জন, সুস্থ হয়েছেন ৪০ জন
- দক্ষিণ সুনামগঞ্জে বানভাসীদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ


