পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামঞ্জের পাগলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা বিএনপির একাংশ। শনিবার বিকালে পাগলা বাজারে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি এবাদুর রহমান এবাদের সভাপতিত্বে ও যুবদল নেতা তুরণ খাঁনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিন।
বিশেষ অতিথিন বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান মবু, উপজেলা যুবদলের সভাপতি মো. সোহেল মিয়া, সহ-সভাপতি মহির উদ্দিন, উপজেলা বিএনপি নেতা আব্দুল অদুদ, হোসাইন আহমদ মালেক, উপজেলা স্বেচ্ছাদল নেতা মোরাদ চৌধুরী, যুবদল নেতা কামাল পারভেজ সাজন, রনজিত সূত্রধর, মনোয়ার হোসেন মিন্টু, ফরিদ মিয়া, বাহা উদ্দিন ইকবাল, আব্দুর রশিদ, ছালিক আহমদ প্রমুখ।
- বিভাগীয় ফুটবলে সুনামগঞ্জের রানার্সআপ ও বিদেশি খেলোয়াড়
- প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চপল


