ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের উকিলপাড়া মোড় থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত দেড়টার দিকে ধর্মপাশা থানার টহল পুলিশ আরমান আহমেদ নামের ওই যুবককে গ্রেফতার করে।
ধর্মপাশা থানার এএসআই মুখলেসুর রহমান জানান, আরমান আহমেদকে সন্দেহজনক অবস্থায় গ্রেফতার করে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। রোববার দুপুরে তার
বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। আসামিকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


