ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় আরশাদ মিয়া (৩৫) নামের এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরস্বতীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, আরশাদ মিয়ার বিরুদ্ধে স্বরস্বতীপুর এলাকায় সুমেশ্বরী নদীতে কয়লা, বালু ও পাথর বোঝাই
বাল্কহেড নৌকায় চাঁদাবাজি, ছিনতাইসহ ধর্মপাশা থানায় পাঁচটি মামলা রয়েছে। সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, ওইদিন আরশাদ মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


