ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় নৌপথে চাঁদাবাজীর অভিযোগে তোতা মিয়া (৫৫) ও লুতু মিয়া (৩৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত দশটার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের আসমতপুর গ্রাম সংলগ্ন বৌলাই নদীর পূর্বপাড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামে।
ধর্মপাশা থানার এসআই মো. রফিকুল ইসলাম জানায়, ওই নদী দিয়ে চলাচলকারী বালু ও পাথর বহনকারী বাল্কহেড নৌকায় একটি চাঁদাবাজ চক্র বেশ কিছুদিন ধরে চাঁদাবাজী করে
আসছিল। শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ দুইজন চাঁদাবাজকে আটক করে। এ ব্যাপারে দশজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে থানায় একটি মামলা হয়েছে।


