ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় মোটরসাইকেল ধাক্কায় সোমবার রাতে জগদীশ তুজু নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রংচিপাড়া গ্রামে।
জানা যায়, ইছামারী গ্রাম থেকে স্ত্রীসহ নিজ বাড়িতে যাওয়ার পথে রূপনগর নামক স্থানে একটি মোটরসাইকেল জগদীশকে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধ গুরুতর আহত হলে তাকে পার্শ্ববর্তী নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওইদিন রাতেই উন্নত
চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
মধ্যনগর থানার এসআই লুৎফর রহমান বৃদ্ধের মৃত্যুর খবরটি সত্যতা নিশ্চিত করেন।


