ধর্মপাশায় ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সদর বাজারে অভিযান চালিয়ে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে। সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার দুপুরে চারটি ফার্মেসী, একটি মনোহারী দোকানসহ ১০টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার আইনে ১৪ হাজার ৫০০টাকা জরিমানা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার আব্দুল খালেক খান, ধর্মপাশা থানার এসআই রবিউল ইসলাম প্রমুখ।