নদী ভাঙ্গন রোধে দোয়ারায় মানববন্ধন সোমবার

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা সুরমা নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে আগামী সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন নদীরপাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। নদী ভাঙ্গন রোধে প্রশাসনের নিরব ভুমিকা থাকায় সভা-সমাবেশ মানববন্ধন কর্মসূচি পালন করে যাচ্ছেন এলাকাবাসী।
সুরমা নদীর কবল থেকে উপজেলা পরিষদ, নদীরপাড়ের ঘরবাড়ি, মসজিদ, মন্দিরসহ সরকারি প্রতিষ্ঠান ও ছাতক-দোয়ারা যোগাযোগ রাস্তা রক্ষার দাবিতে সোমবার সকাল ১১ টায় মাজেরগাঁও,      
মংলারগাঁও, পুর্ব মছিমপুর, পশ্চিম মাছিমপুর, মুরাদপুর, নৈনগাঁও, দোয়ারাবাজারের সর্বস্তরের জনগণ উপস্থিত অনুরোধ জানানো হয়েছে।