স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সম্মেলনে বিবদমান দুই গ্রুপের সংঘর্ষ বা এক পক্ষ অপর পক্ষকে জেলা সদরে আসতে পথে পথে যাতে বাধা না দিতে পারে এজন্য ৩০০ পুলিশ মোতায়েন করা হবে। থাকবে আর্মড পুলিশও। জেলার বাইরে থেকেও ৫০ জন আর্মড পুলিশ আনা হচ্ছে। জেলা সদরে প্রবেশের সকল পথে চেক পোস্ট বসানো হবে।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, ‘বৃহস্পতিবার কঠোর নিরাপত্তা থাকবে জেলা সদরে। আওয়ামী লীগের জেলা সম্মেলন উপলক্ষে শহরে বিপূল সংখ্যক মানুষের জমায়েত হবে, এজন্যই নিরাপত্তা বাড়ানো হয়েছে, সকল পথে চেকপোস্ট বসানো হবে। আর্মড পুলিশসহ ৩০০ পুলিশ মোতায়েন থাকবে। ৩ টি মোবাইল টিমও দিনভর বিভিন্ন পথে দায়িত্ব পালন করবে’।
- সরকারি খাল ভরাট করে রাস্তা তৈরির দায়ে কারাদণ্ড
- বিশ্বজিৎ চৌহানের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন


