প্রচারণা-বিশ্বম্ভরপুরে মুকুটের গণসংযোগ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও এফবিসিসিআইয়ের পরিচালক নূরুল হুদা মুকুট মোটরসাইকেল প্রতীক নিয়ে মঙ্গলবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলায় গণসংযোগ ও প্রচার-       
প্রচারণা করেছেন।
গণসংযোগ শেষে পলাশ ইউনিয়ন পরিষদ মিলনায়নে ফতেপুর, ধনপুর ও পলাশ ইউপির জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময় সভায় তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন। প্রচারণা ও মতবিনিময়কালে তিনি তিন ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধিদের মোটরসাইকেল প্রতীকে ভোট প্রদান ও সার্বিক সহযোগিতার আহবান জানান।
পলাশ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মাস্টারের সভাপতিত্বে ও পলাশ ইউপি সদস্য সেলিম আহমদ মিঠু ও ধনপুর ইউপি সদস্য হেনু মিয়ার যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, জেলা কৃষক লীগের সহ সভাপতি শংকর চন্দ্র দাস, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, সহ সভাপতি মরম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক মিয়া, সংস্কৃতি সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ, সদস্য কালী কুমার দাস, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রুকন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি মোরশেদ মিয়া, সাধারণ সম্পাদক মতি মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হক তুহিন, পলাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমান উল্লাহ, ধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতি মিয়া, যুবলীগ নেতা আব্দুল মালেক প্রমুখ।