প্রতিটি ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হবে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ‘সদর উপজেলার প্রতিটি গ্রামের প্রতিটি ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হবে। এই উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ঘর ২০১৮ সালে বিতরে পল্লী বিদ্যুতের আওতায় আসছেই আসবেই। বিদ্যুতের বাহিরে থাকবে না। যাতে করে আমার নির্বাচনী এলাকায় অবহেলিত না পড়ে থাকে। আগে এই গ্রামগুলো অবহেলিত ছিল এখন এই এলাকায় উন্নয়নের জোয়ার বয়েছে। তার একটাই কারণ জাতীয় পার্টি উন্নয়নে বিশ্বাসী। মোহনপুর ইউনিয়নের বাণিপুর মাঠে সোমবার দুপুরে সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বর্মাউত্তর বাণীপুর, রাশনগর, মুড়ারবন্দ গ্রামে বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মিসবাহ আরোও বলেন, জাতীয় পার্টি সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করে না, লুটপাটের রাজনীতি বিশ্বাস করে না। জাতীয় পার্টি উন্নয়নের কথা বলে। জনগণের ভালবাসা পেতে হলে জনগণের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে। মানুষের ভালবাসা অর্জন করতে হয় সততার সাথে, ন্যায় নিষ্ঠুতার সাথে, তাকুয়ায় সাথে মানুষের জন্যে কাজ করে গেলে তাদের মন জয় করা যায়। আমি মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই, শোসক হিসেবে নই। আমি যতদিন ক্ষমতায় থাকব ততদিন আমার জন্মভূমি সুনামগঞ্জের জন্য কাজ করে যাব।
বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্টানে ছাদ উল্লাহ মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক রশিদ আহম্মদ, মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন, জয়নগর বাজার বালু পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি মাও. আনওয়ারুল হক, সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়জুল হক, জাপা নেতা জসিম উদ্দিন সরকার, সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, গৌরারং জাপার সভাপতি শওকত আলী, ইউপি সদস্য শামসুননুর, নুরুল ইসলাম, আজির উদ্দিন।