প্রতিদিনই বাড়ছে শনাক্ত

স্টাফ রিপোর্টার
প্রতিদিনই সুনামগঞ্জে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যাও বেড়ে চলেছে। এই ভাইরাসে শুক্রবার আরও ১৪ জন শনাক্তের মধ্য দিয়ে আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৪৩২ জনে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে করোনা ৯৪ জনের পরীক্ষায় সদর উপজেলার ২ জন, দোয়ারাবাজার উপজেলার ৩ জন, জগন্নাথপুর উপজেলার ৫ জন, জামালগঞ্জ উপজেলার ৩ জন এবং বিশ^ম্ভরপুর উপজেলার ১ জন শনাক্ত হন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৯ শতাংশ।
এদিকে কোভিড ১৯ পরিস্থিতি নিয়ে শনিবার জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১৪ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ জন। আইসোলেসনে নেয়া হয়েছে ১৪ জনকে। আরোগ্য লাভ করেছেন ১ জন। এছাড়াও বিদেশ প্রত্যাগত আরও ১৩ জন প্রবাসী সুনামগঞ্জে এসেছেন।
করোনাভাইরাস শনাক্তে বৃহস্পতিবার পর্যন্ত সুনামগঞ্জে ৫ হাজার ৪৮৪ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৮৩৫ টি নমুনা। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪৩২ জন। আরোগ্য লাভ করেছেন ১০০ জন। আইসোলেসনে আছেন ৪৩২ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ জন। অদ্যাবদি মোট কোয়ারেন্টিনে এসেছেন ৫৬৪৫ জন। পাশাপাশি কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ৫৩৪৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩০২ জন। গত ১ মার্চ থেকে বিদেশ থেকে জেলায় এসেছেন ২৫৮৫ জন।
সবচেয়ে বেশী ৯৯৩ জনের নমুনার মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৮৮৩ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১৭ জন। আরোগ্য লাভ করেছেন ৯ জন, আইসোলেসনে আছেন ১০৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন।
সুনামগঞ্জ সদর উপজেলা থেকে ৯৫০ টি নমুনার মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৮৫৯ জনের। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ১১০ জন, সুস্থ হয়েছেন ৬ জন এবং আইসোলেসনে আছেন ১০৪ জন।
দোয়ারাবাজার উপজেলায় ৬০০ জনের নমুনার মধ্যে ৫৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ৪২ জন, সুস্থ হয়েছেন ১১ জন এবং আইসোলেসনে আছেন ৩১ জন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৩৬৫ জনের নমুনার মধ্যে ২৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ৩১ জন, সুস্থ হয়েছেন ৯ জন এবং আইসোলেসনে আছেন ২২ জন।
দিরাই উপজেলায় ২৯৮ জনের নমুনার মধ্যে ২৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ১১ জন, সুস্থ হয়েছেন ৭ জন এবং আইসোলেসনে আছেন ৪ জন।
শাল্লা উপজেলায় ২৮১ জনের নমুনার মধ্যে ২৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ১১ জন, সুস্থ হয়েছেন ৯ জন এবং আইসোলেসনে আছেন ২ জন।
বিশ^ম্ভরপুর উপজেলায় ৪৩০ জনের নমুনার মধ্যে ৩৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ১৭ জন, সুস্থ হয়েছেন ৯ জন এবং আইসোলেসনে আছেন ৮ জন।
তাহিরপুর উপজেলায় ২৫৩ জনের নমুনার মধ্যে ২৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ১৭ জন, সুস্থ হয়েছেন ১২ জন এবং আইসোলেসনে আছেন ৫ জন।
জামালগঞ্জ উপজেলায় ৪৮৭ জনের নমুনার মধ্যে ৩২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ২২ জন, সুস্থ হয়েছেন ৪ জন, মৃত্যুবরণ করেছেন ১ জন এবং আইসোলেসনে আছেন ১৭ জন।
ধর্মপাশা উপজেলায় ৩২৪ জনের নমুনার মধ্যে ২৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ১৮ জন, সুস্থ হয়েছেন ১৬ জন এবং আইসোলেসনে আছেন ২ জন।
উল্লেখ্য, করোনা চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। জেলায় করোনা চিকিৎসার জন্য ১৩১ টি বেড রয়েছে।