স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় (অব:) প্রধান প্রফেসর কল্পনা তালুকদার আর নেই। শনিবার সকালে পৌর শহরের উকিলপাড়াস্থ নিজ বাসায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
সুনামগঞ্জ সতিশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৭৭৩ সলে এসএসসি, ১৯৭৫ সালে সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন প্রফেসর কল্পনা তালুকদার। এরপর অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে। শিক্ষকতা জীবনের শুরু করেছিলেন কক্সবাজার সরকারি কলেজে। এরপর সুনামগঞ্জ সরকারি কলেজ, রাজবাড়ী সরকারি কলেজে শিক্ষকতা করেন। অবসর নেয়ার আগে ২০০১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি সুনামগঞ্জ সরকারি কলেজে উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর পদোন্নতি পেয়ে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে সুনামগঞ্জ সরকারি কলেজে যুক্ত হন তিনি।
সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কল্পনা তালুকদারের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলামিস্ট, সিনিয়র আইনজীবী অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, , সরকারি দিগেন্দ্র বর্মন কলেজের প্রভাষক মো.মশিউর রহমান।
এদিকে সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কল্পনা তালুকদার’র মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশন।
এক বিবৃতিতে বিবৃতিতে প্রয়াত অধ্যাপক কল্পনা তালুকদারের বিদেহী আত্মার শান্তি কামনা করেন সংগঠনের সভাপতি শাখাওয়াত হোসেন জুনেদ, সহ সভাপতি মুকিত আকাশ, আল-আমিন, রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক আশিস রহমান, সহ সাধারণ সম্পাদক মো. মহিম মিয়া, জুয়েল মিয়া, মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক যোবায়ের মাহমুদ পাবেল, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান, আসাদুর রহমান ইজাজ, কোষাধ্যক্ষ লিয়াকত জামিল, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসাইন, সহ দপ্তর সম্পাদক সালিক মিয়া, প্রচার সম্পাদক আল আমিন হিমেল, সহ প্রচার সম্পাদক আলী হোসেন, ক্রীড়া সম্পাদক জীবন, সহ ক্রীড়া সম্পাদক মাহমুদা আক্তার সোমা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুপ্রিয়া পুরকায়স্থ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফুর রহমান জুলি, আপ্যায়ন সম্পাদক রাকিব খান, সহ-আপ্যায়ন সম্পাদক জুঁই দাস, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক কবির হোসেন, সহ দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সামিয়া আক্তার প্রমি, পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আলমগীর কবির, সহ পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রিয়াজ আহমেদ, সদস্য আব্দুস সালাম মাহবুব, আয়েশা আক্তার, ফারজানা আক্তার পাপিয়া, তানিয়া আক্তার পলি।


