স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নানা উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয় মানুষের অংশগ্রহণে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বিনাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনের মাঠের গাছতলায় এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য অজিত সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব অজিত কুমার রায়ের সঞ্চালনায় ওয়ার্ড পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন, ওয়ার্ডের লালপুর গ্রামের বাসিন্দা রাজমোহন সরকার, রঞ্জন সরকার, রসুলপুর গ্রামের বাসিন্দা আবু হেনা, বিনাজুরা গ্রামের বাসিন্দা জয় কিশোর দাস, পল্লী চিকিৎসক নরধীন তালুকদার, নারী নেত্রী সুপ্রিয় রানী দাস, রেখা রানী দাস, পরেশ দাস, বিষ্ণু দাস প্রমুখ।


