বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গানের ভিডিও ভিজুয়ালের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বঙ্গবন্ধুর প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং গানের ভিডিও ভিজুয়ালের মোড়ক উন্মোচন করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু’র জন্মশতবর্ষ উপলক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের লেখা ‘জয় বাংলা জয় ধ্বনি, আমরা নতুন এগিয়ে চলি’ গানের ভিডিও ভিজুয়ালের মোড়ক উন্মোচন করা
হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাতক দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌরসভার মেয়র নাদের বখত, দলীয় নেতা নান্টু রায়, হায়দার চৌধুরী লিটন, সিরাজুল ইসলাম সিরাজ, শংকর চন্দ্র দাশ, জুনেদ আহমদ, ইস্তিয়াক শামীম, শাহ্ আবু নাসের, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, মফিজুল হক, সুবীর তালুকদার বাপ্টু, রেজাউল আলম নিক্কু, অমল কর, প্রদিপ পাল নিতাই প্রমুখ।
এছাড়াও সন্ধ্যা ৭টায় আলোকচিত্র প্রদর্শনী, রাত ৮টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আতশবাজি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।