স্টাফ রিপোর্টার, তাহিরপুর
বদলীর ছাড়পত্র পাওয়ার ২২ দিন পরও সাবেক কর্মস্থল ত্যাগ করছেন না স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তাহিরপুর উপজেলা অফিসের উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম।
রেজাউল করিম ২০১০ সালে তাহিরপুর উপজেলা প্রকৌশলী অফিসে উপ-সহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করেন। এরপর ২০১২ সালে পাশর্^বর্তী জামালগঞ্জ উপজেলাতে বদলী হয়ে চলে যান। ২০১৪ সালে তদবীর করে আবার তাহিরপুর উপজেলা প্রকৌশলী অফিসে উপ-সহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করেন।
তাহিরপুর উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্র”য়ারী ২০২০ ইং তারিখে উপ-সহকারী প্রকৌশলী রেজাউল করিম এর বদলীর আদেশ পাশর্^বর্তী বিশ^ম্ভরপুর উপজেলাতে হয়। সে মোতাবেক তাহিরপুর উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান (অঃদাঃ) ১৭ মে ২০২০ ইং তারিখে তার ছাড়পত্র দিয়ে দেন।
বদলীর ২২ দিন পরেও তাহিরপুর উপজেলা প্রকৌশলী অফিস কেন ত্যাগ করছেন না এ বিষয়ে উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম বলেন, তিনি বদলীর আদেশ বাতিলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এ বিষয়ে তাহিরপুর উপজেলা প্রকৌশল অফিসে যোগাযোগ করে জানা যায়, রবিবার বিকেল পর্যন্ত তাহার বদলীর আদেশ বাতিলের কেন চিঠি এসে পৌঁছেনি।
- দিরাইয়ে ইমাম মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ
- করোনাকালেও বহমান অনিয়ম ও তাহিরপুরের রাস্তা ভেঙে পড়া


