স্টাফ রিপোর্টার, শাল্লা
বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ডাল্টন তালুকদার সপ্তাহব্যাপী দিরাই-শাল্লায় বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন।
তিনি জানান, এমন দুর্যোগে কোন বিবেকবান মানুষই তাদের স্বজনদের বিপদে রেখে ঘরে বসে থাকতে পারেন না। আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার এলাকার মানুষদের পাশে দাঁড়িয়েছি। দুর্যোগে জননেত্রী শেখ হাসিনা আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের স্বেচ্ছাসেবকের ভূমিকায় কাজ করার নির্দেশ দিয়েছেন। তাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমি ছুটে গিয়েছি আমার বানভাসি স্বজনদের কাছে।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা, আবু তালেব, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম,
আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, দিরাই শাল্লা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক হরিপদ দাস, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, দিরাই পৌর যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন, শাল্লা উপজেলা যুবলীগ নেতা রফিক মিয়া, দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, যুবলীগ নেতা নুরুল হক সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
- দুর্যোগ না কাটা পর্যন্ত বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে-হানিফ
- তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫’শ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে রংধনু গ্রুপ


