বাঁধ নির্মাণ কাজের ধীরগতি দেখে জেলা প্রশাসকের অসন্তোষ

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর  
করচার হাওরে ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। ফসল রক্ষার বাঁধ নির্মাণ কাজে মন্থর গতি দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। ফসল রক্ষার বাঁধগুলো খুবই নি¤œ মানের হওয়ায় ও ধীর গতির জন্যে পিআইসি ও ঠিকাদারদের প্রতি ক্ষুব্ধ হন। তিনি দ্রুত কাজ শেষ করার জন্য উপস্থিত পিআইসি এবং সংশ্লিষ্ট পাউবো কর্মকর্তাদের প্রতিও নির্দেশ দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকশেদুল হক সহ এলাকার কৃষকগণ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা স্কাউট সমিতির ব্যবস্থাপনায় আগামী ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত   বিশ^ম্ভরপুরে জেলা ৪র্থ স্কাউটস সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন তিনি। বুধবার বিকালে বিশ^ম্ভরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন অতি. জেলা প্রশাসক (শিক্ষা) মো. সফিউল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, জেলা স্কাউট সম্পাদক মো. তাহের উদ্দিন, উপজেলা স্কাউট কমিশনার মো. আপ্তাব উদ্দিন, উপজেলা স্কাউট সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, জেলা স্কাউট কমিশনার মো. ফয়জুর রহমান, সদর উপজেলা স্কাউট সম্পাদক নূরুল আনোয়ার ও মো. ফেরদৌস, স্কাউট কমিটির বিপ্লব কেতন চ্যাটার্জি সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট শিক্ষক ও অন্যান্য প্রতিনিধিগণ।
আগামী ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত জেলা স্কাউট সমাবেশ বিশ^ম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৬১টি স্কাউট দল অংশগ্রহণ করবে। ‘সুনামগঞ্জের রাস্তাঘাট, স্কাউটিংয়ে ভরে যাক’ স্লোগানকে সামনে রেখে সুষ্ঠু ও সুন্দরভাবে স্কাউট সমাবেশ সম্পন্ন করার লক্ষে কয়েকটি উপকমিটি গঠন করার জন্য জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম উপস্থিত সকলের প্রতি আহবান জানান। এর আগে জেলা প্রশাসক মুক্তিখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও থানা পরিদর্শন করেন।