স্টাফ রিপোর্টার
সদর উপজেলার বালাকান্দ বাজার মাঠে শুক্রবার বিকেলে জাতীয় পার্টির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় পার্টিতে যোগদান করেন এলাকার শতাধিক নেতাকর্মী। অনুষ্ঠান ও জনসভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক সংসদ সদস্য অ্যাড. পীর ফজুলুর রহমান মিসবাহ ।
জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠান ও জনসভায় গ্রামের প্রবীন মুরব্বি মো. আবু জাহের’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সিলেট মহা-নগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাই কাইয়ুম, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী খোশনুর, যুগ্ম-আহবায়ক রশীদ আহমদ, সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, জাপা নেতা জসিম উদ্দিন, আব্দুল কদ্দুস মাখন, সাজ্জাদুর রহমান সাজু, ফারুক আহমেদ, মহিম উদ্দিন মহিম, শাব্বির আহমদ, সাজিদুর রহমান।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সদস্য ও জাতীয় পার্টিতে নতুন যোগদানকারী ইউপি সদস্য মমিন মিয়া, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নাছির উদ্দিন, জয়নাল মাস্টার প্রমুখ। সভার শুরুতেই অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।
- জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট শুরু রবিবার
- জগন্নাথপুরে খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


