বিজয় দিবসে সাহিত্য সভা’র সংকলন প্রকাশের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সাহিত্য সভা’র বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে সংগঠনের সভাপতি জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি রোকেস লেইস, অ্যাড. আব্দুর রাজ্জাক, লেখক সুখেন্দু সেন, অধ্যক্ষ শেরগুল আহমদ   
প্রমুখ।
সভায় আগামী বিজয় দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে একটি মানসম্মত সংকলন প্রকাশের সিদ্ধান্ত হয়। সংকলনে জেলার প্রতিষ্ঠিত লেখকদের নিকট থেকে বিভিন্ন বিষয়ে লেখা সংগ্রহের সিদ্ধান্ত হয়।