বিদ্যুৎ নামের সোনার হরিণ ঘরে-ঘরে কড়া নাড়ছে -এমপি মানিক

ছাতক প্রতিনিধি
ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বিদ্যুৎ নামের সোনার হরিণের প্রত্যাশায় বিগত জোট সরকারের আমলে মানুষকে আত্মাহুতি দতে হয়েছে। বর্তমানে বিদ্যুৎ নামের সেই সোনার হরিণ ঘরে-ঘরে গিয়ে কড়া নাড়ছে। সন্ধ্যার পরেই গ্রামে-গ্রামে শোভা পাচ্ছে বিদ্যুতের বাতি। দেশের নেতৃত্ব বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা উন্নয়নের নেত্রী শেখ হাসিনার হাতে বলেই এসব সম্ভব হয়েছে।’
সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান
 জানিয়ে এমপি মানিক বলেন,‘উন্নয়নের জন্য দাবি করার আর প্রয়োজন হবে না। সরকারের প্রয়োজনেই লোকজন গ্রামে-গ্রামে ঘুরে উন্নয়ন করার সুযোগ সৃষ্টি করবে।’
ছাতক-দোয়ারার বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন,‘৭-৮ আগেও বর্ষা মৌসুমে দক্ষিণ ছাতকের বিভিন্ন গ্রামে যেতে হলে নৌকা ছাড়া কোন উপায় ছিল না। বর্তমানে গাড়িতে চড়ে বাড়ির আঙ্গিনায় যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এর সুবাধে গ্রাম এলাকায় তেরী করা হচ্ছে বিলাসবহুল অট্টালিকা। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ খাতসহ সর্ব ক্ষেত্রে ছাতক-দোয়ারায় অভুতপূর্ন উন্নয়ন সাধিত হয়েছে।’
রোবাবর বিকেলে ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের ব্রাহ্মণঝুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্রাহ্মণঝুলিয়া, শেখপাড়া, বাসনাকান্দি ও গোপালপুর গ্রামের ৪৫০ জন গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্রামের প্রবীন নেতা সিকন্দর আলীর সভাপতিত্বে এবং শিক্ষক ছমরু মিয়া ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতির সিলেট জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানেন্দ্র লাল মোস্তাফি, সুনামগঞ্জের জিএম সোহেল পারভেজ, ডিজিএম একেএম জাহিদুল ইসলাম, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, পল্লী বিদ্যুৎ বোর্ডের সচিব পীর মোহাম্মদ আলী মিলন, আ.লীগ নেতা আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আ.লীগ নেতা অতুল দেব, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এখলাছুর রহমান কয়েছ।
বক্তব্য, শিক্ষক ফখর উদ্দিন, রাসেন্দ্র কুমার দেব মেম্বার, সাবেক ছাত্রলীগ নেতা  রফিকুল ইসলাম কিরন, আসলম আলী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ মওদুদ আহমদ, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, আব্দুল ওয়াহিদ মেম্বার।
সভায় বিএনপি নেতা এখলাছুর রহমান ফয়েজের নেতৃত্বে ২০-২৫জন নেতা-কর্মী এমপি মুহিবুর রহমান মাকের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেন। সভা শেষে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি মুহিবুর রহমান মানিক।
এসময় আব্দুল হান্নান মেম্বার, প্রধান শিক্ষক আজগর আলী, খালেদ হাসান, রইছ আলী, ওয়াহিদ মেম্বার, আমেরতল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খায়রুল হুদা, জেলা ছাত্রলীগ নেতা কৃপেশ চন্দ, টিএম রায়হান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আজাহার, ছাত্রলীগ নেতা সাযেস্থা, মাহবুব আলমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।