সু.খবর রিপোর্ট
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুদ্দিন ইকবালের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানের পরিচালনায় আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়াম্যান ছবি চৌধুরী, ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা আওয়ামী লীগের
সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, তাজুল ইসলাম, মোহন চৌধুরী, নেজাবুল ইসলাম, আল আমিন, সুমনা আক্তার প্রমুখ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঢাকা, সিলেট থেকে আগত শিল্পী বৃন্দ।
ধর্মপাশা
বুধবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পরিষদ চত্বরে যুব সমাবেশ, র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবকদের মধ্যে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব খান, ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, জেলা পরিষদ সদস্য শামীম আহমেদ মুরাদ, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহমেদ, সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, ক্রেডিট সুপারভাইজার একেএম শামসুল হক, অফিস সহকারি মো. শফিকুল হক প্রমুখ।
ছাতক
সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সিএস আসাদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, ডা. মোহাম্মদ মাসুদ করিম সিদ্দিকী, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপ আঞ্চলিক ব্যবস্থাপক মুমিনুর ইসলাম, এসএসকেএস পরিচালিত সূর্য্যরে হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম।
সভা শেষে শ্রেষ্ঠ যুবনারী প্রশিণনার্থী হিসেবে তাপসী চন্দ, সঞ্চিতা চন্দ ও পম্পা চন্দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। পরে ৪০ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।
তাহিরপুর
বুধবার বেলা ১১টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজ সেবক ও বিভিন্ন সংগঠনের নারী পুরুষ অংশ নেন। র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব, উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন, সাংবাদিক বাবরু হাসান বাবলু, যুব উন্নয়ন অফিসের সুপার ভাইজার মাইন উদ্দিন, সমাজ সেবক ফারুক আহমদ প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বুধবার ‘যুবদেরজাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও যুব মহিলা সহ সর্বস্তরের লোকজনের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুনির্মল দাশের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপার ভাইজার আব্দুল আউয়াল প্রমুখ।
দ. সুনামগঞ্জ
বুধবার দুপুর ১২টায় উপজেলা যুব উন্নয়ন’র আয়োজনে উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. পিয়ার আহমদের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা মো. শওকতুল ইসলামের পরিচালনায় র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়কলস ইউপি চেয়ারম্যাম মো. মাসুদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক কুমার পুরকায়স্থ, উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার রায়, উপজেলা মৎস্য অফিসার সমীরণ কুমার সাহা, উপ সহকারী জন স্বাস্থ্য প্রকৌশলী মো. লায়েছ মিয়া তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক মো. নুরুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপকার ভোগী সৈয়দ আলম, মিজানুর রহমান, আবাব মিয়া প্রমুখ।
জামালগঞ্জ
বুধবার সকালে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু,উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী, এলজিইডির উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, যুব উন্নয়ন ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল আহমদ, সহকারী মৎস্য কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ। র্যালি শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও চেক প্রদান করা হয়।


