বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ও বাদাঘাট (দ.) ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের তৃণমূল পর্যায় ভোটের মাধ্যমে দলীয় প্রার্থী নির্বাচিত করা হয়েছে। সোমবার সকালে ধনপুর ইউপি মিলনায়তনে আয়োজিত বাছাই সভায় ৮৩ ভোটার ভোট প্রদান করেন।
৭জন প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার ৬৭ ভোট পাওয়ায় তাকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাছাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু মুছা চান মিয়া মাস্টার, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের
সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার প্রমুখ।
অপরদিকে বিকালে বাদাঘাট (দ.) ইউনিয়নে আ.লীগ দলীয় প্রার্থী বাচাইয়ে ৭ প্রার্থীর মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিলুর রহমান ৪৭ ভোট পেয়ে প্রথম স্থান ও আ. লীগ নেতা আব্দুল গণি ২৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।


