বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস।
বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে মেরুয়াখলা মোমিনিয়া ফাজিল মাদরাসা এবং মাধ্যমিক পর্যায়ে ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। বিজয়ীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।


