বিশ্বম্ভরপুর উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে স্মারকলিপি

বিশ্বম্ভরপুর উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে প্রতিভা সাহিত্য ফাউন্ডেশন। রবিবার বিকালে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন স্তগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, আব্দুল আলী, দিলওয়ার হুসেন, শেখ জুবায়ের আহমদ, ওয়াহিদুজ্জামান, ইকবাল হুসেন, শাহিবুর রহমান, তফাজ্জল হক, শফিউল আলম। প্রেস বিজ্ঞপ্তি