স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিএনপি’র বিবদমান দুই গ্রুপের সমঝোতা হয়েছে। গত ২৭ আগস্টে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আপোষনামা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার বিকালে বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সামনে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনের উদ্যোগে এই আপোষ বৈঠক হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ বলেন,‘দলের দুই পক্ষের মধ্যে শুক্রবার সমঝোতা বৈঠক হয়েছে। বৈঠকটির উদ্যোগ নেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। সমঝোতা বৈঠকে বিশ্বম্ভরপুরের সামাজিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এই সমঝোতা বিশ্বম্ভরপুরের রাজনৈতিক অঙ্গনে একটি ইতিবাচক ভূমিকা রাখবে’।
অপরপক্ষের নেতা বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির প্রথম সদস্য অ্যাড. আব্দুল হক বলেন,‘দুই পক্ষের সমঝোতা হয়েছে। দুই পক্ষের দায়ের করা মামলার আপোষনামা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে’।
- দোয়ারা-ছাতকের মাঝামাঝি এলাকায় স্থাপনের দাবি ইদ্রিছ আলী বীরপ্রতীকের
- ছাতকে সিমেন্ট কারখানা স্থাপন করবে আল রাজী গ্রুপ


