স্টাফ রিপোর্টার
‘স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে পুরাতন শিল্পকলা একাডেমীতে ১০ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-পালন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর’র আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
জনাব শহর সমাজসেবা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য
প্রযুক্তি) শফিউল আলম, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাড. পীর মতিউর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কসালট্যান্ট (ফিজিও থেরাপী) ডাঃ তানজিল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী।
সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সদস্য সুবিমল চক্রবর্তী চন্দনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার।
অনুষ্ঠানের শুরুতে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল থেকে এক বর্ণাঢ্য র্যালি পুরাতন শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে ৭ (সাত) জন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিশেষ শিশুর মধ্যে প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়।
এরপর সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী ও সরকারি শিশু পুরিবার (বালিকা) গান, হামদ-নাথ, একক ও দলীয় নৃত্য পরিবেশন করে।
- জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মরার উপর খাড়ার ঘাঁ- শীলাবৃষ্টিতে থেঁতলেছে ২ হাজার হেক্টর সবজি খেত


