বৃষ্টি হলেই সুরমায় পানি বাড়ে

স্টাফ রিপোর্টার
বৃষ্টি হলে পানি বাড়ে, এই অবস্থায় আছে সুরমা নদীর পানি। শহরতলি হাওরগুলোরও টইটুম্বুর অবস্থা। এই অবস্থায় বৃষ্টিপাত ও ভারিবর্ষণ অব্যাহত থাকলে শহরেও পানি ওঠার আশংকা রয়েছে। রোবরার রাত ৯ টায় সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ৮৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ নদীর বেশিরভাগ অংশের কূল  ডুবে গেছে।
জেল রোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা মতিউর রহমান বলেন,‘রোববার সকালে সুরমা নদীর পানি যেটুকু কমেছিল, বিকালে আবার তা পূর্বাবস্থায় অর্থা শুক্র ও শনিবারের অবস্থা ধারণ করেছে’।
রাত সোয়া নয় টায় ষোলঘরের বাসিন্দা সুখেন্দু সেন জানান, ‘কাজির পয়েন্টের কোন কোন স্থানে এক ফুট সমান পানি রয়েছে। এই পানি সুরমা নদীর সমানে সমানে’।
ষোলঘরের বাসিন্দা রওশন আলী বলেন, ‘সুরমা নদীর পানি কমছে না, কাংলার হাওর, দেখার হাওর ও ঝাওয়ার হাওরেরও টইটুম্বুর অবস্থা, এই অবস্থায় বৃষ্টি ও পাহাড়ী ঢল অব্যাহত থাকলে ঘর-বাড়িতে পানি উঠতে পারে’।
পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, ‘সুরমার পানি রাত সোয়া নয় টায় সুনামগঞ্জ পয়েন্টে ৯.১৪ সেন্টিমিটার অর্থাৎ বিপদসীমার ৮৯ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছিল’।