ব্যয় বেশি বিপ্লবের, কম সুজনের

স্টাফ রিপোর্টার
৭ম ধাপে তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। নিবাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩ জন চেয়ারম্যান প্রার্থী। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করবেন তাহিরপুর সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোঃ হোসাইন শরীফ বিপ্লব। সম্ভাব্য ৬ লক্ষ ৪১ হাজার ২০০ টাকা ব্যয় করবেন তিনি। এদিকে সবচেয়ে কম ব্যয় করবেন বাদাঘাট ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত চেয়ারম্যান প্রার্থী এম সালমান আহমদ সুজন (হাত পাখা)। তিনি ৪০ হাজার টাকা সম্ভাব্য ব্যয় উল্লেখ করেছেন। নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎস ও ব্যয়ের খাত সমূহের বিবরণী সূত্রে এই তথ্য জানা যায়।
তাহিরপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী হিসাবে নির্বাচন করছেন মোতাহার হোসেন আখঞ্জী শামীম। নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎস ও ব্যয়ের খাত সমূহের বিবরণী সূত্রে জানা যায় ব্যবসা খাত থেকে তিনি সম্ভাব্য ব্যয় করবেন ৩ লক্ষ ৮৬ হাজার ৭৫০ টাকা। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মোঃ বাচ্চু মিয়া (অটোরিক্সা) কৃষি খাত থেকে ব্যয় করবেন ২ লক্ষ ৬৪ হাজার ৭৫০ টাকা, স্বতন্ত্র প্রার্থী জুনাব আলী (ঘোড়া) ব্যবসা ও কৃষি খাত থেকে ব্যয় করবেন ৩ লক্ষ ৩০ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান (মোটর সাইকেল) কৃষি খাত থেকে ব্যয় করবেন ২ লক্ষ ৯০ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী বোরহান উদ্দিন (চশমা) ব্যবসা ও কৃষি খাত থেকে ব্যয় করবেন ২ লক্ষ ৮৫ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ হোসাইন শরীফ বিপ্লব (আনারস) ৬ লক্ষ ৪১ হাজার ২০০ টাকা ব্যয় করবেন। এরমধ্যে মা ও বড় ভাই থেকে প্রাপ্ত সম্ভাব্য ৩ লক্ষ ২০ হাজার ৬০০ টাকা, আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার বা কর্জ বাবদ ২ লক্ষ টাকা এবং স্বেচ্ছাপ্রণোদিত দান হিসেবে প্রাপ্য সম্ভাব্য ১ লক্ষ ২০ হাজার ৬০০ টাকা ব্যয় করবেন তিনি।
বড়দল উত্তর ইউনিয়নে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মোঃ জামাল উদ্দিন (নৌকা) ব্যবসা খাত থেকে সম্ভাব্য ব্যয় করবেন ২ লক্ষ ৪৫ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ সাহাব উদ্দিন (টেলিফোন) ব্যবসা ও কৃষি খাত থেকে ব্যয় করবেন ১ লক্ষ ৮০ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ হুসেন আলী (অটোরিক্সা) কৃষি খাত থেকে ব্যয় করবেন ৫০ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ সিরাজ মিয়া (টেবিল ফ্যান) ব্যবসা খাত থেকে ব্যয় করবেন ৬০ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ এ কে নুর মিয়া (মোটর সাইকেল) ব্যবসা খাত থেকে ব্যয় করবেন ১ লক্ষ ৬৬ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মলো হোসেন (রজনীগন্ধ) ব্যবসা খাত থেকে ব্যয় করবেন ২ লক্ষ ২ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ মাসুক মিয়া (ঘোড়া) ব্যবসা খাত থেকে ব্যয় করবেন ২ লক্ষ ৭৭ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল কাশেম (চশমা) ব্যবসা খাত থেকে ব্যয় করবেন ৩ লক্ষ ৪৫ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ রুহুল আমীন (আনারস) ব্যবসা খাত থেকে ব্যয় করবেন ২ লক্ষ ৪৫ হাজার টাকা।
বড়দল দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী মো. সাইফুল ইসলাম ব্যবসা ও কৃষি খাত থেকে সম্ভাব্য ব্যয় করবেন ২ লক্ষ ৯০ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমদ (টেলিফোন) কৃষি খাত থেকে ব্যয় করবেন ৩ লক্ষ ৩ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ ইউনুছ আলী (মোটর সাইকেল) আয়ের উৎস , স্বতন্ত্র প্রার্থী মোঃ সবুজ আলম (চশমা) ব্যবসা ও কৃষি খাত থেকে ব্যয় করবেন ৩ লক্ষ ৫ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ (আনারস) কৃষি খাত থেকে ব্যয় করবেন ৩ লক্ষ টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ ইলিয়াছ আহমদ (ঘোড়া) কৃষিখাত থেকে ব্যয় করবেন ২ লক্ষ ৫৬ হাজার টাকা।
বাদাঘাট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী মোঃ সুজাত মিয়া ব্যবসা খাত থেকে সম্ভাব্য ব্যয় করবেন ৩ লক্ষ ২৩ হজার ২০০ টাকা, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত এম সালমান আহমদ সুজন (হাত পাখা) শিক্ষকতার ভাতা ও ব্যবসা খাত থেকে ব্যয় করবেন ৪০ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ নিজাম উদ্দিন (ঘোড়া) ব্যবসা খাত থেকে ব্যয় করবেন ২ লক্ষ ৯২ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ সোহাগ মিয়া (চশমা) ব্যবসা ও কৃষি খাত থেকে ব্যয় করবেন ২ লক্ষ ৮৫ হাজার, স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানি (মোটর সাইকেল) ব্যবসা ও কৃষি খাত থেকে ব্যয় করবেন ৩ লক্ষ ১৭ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ আফতাব উদ্দিন (আনারস) ব্যবসা খাত থেকে ব্যয় করবেন ৩ লক্ষ ৫ হাজার টাকা।
বালিজুরী ইউনিয়নে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী মোঃ আতাউর রহমান ব্যবসা ও কৃষি খাত থেকে সম্ভাব্য ব্যয় করবেন ২ লক্ষ ৯৫ হাজার, স্বতন্ত্র প্রার্থী আজাদ হোসেন (আনারস) ব্যবসা খাত থেকে ব্যয় করবেন ৪ লক্ষ ৯০ হাজার টাকা।
শ্রীপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী আবুল খায়ের ব্যবসা খাত থেকে সম্ভাব্য ব্যয় করবেন ৪ লক্ষ টাকা, স্বতন্ত্র প্রার্থী প্রার্থী মোঃ আলী হায়দার (চশমা) ব্যবসা ও কৃষি খাত থেকে ব্যয় করবেন ৩ লক্ষ ৫০ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ শামছুল হক (ঘোড়া) ব্যবসা খাত থেকে ব্যয় করবেন ৩ লক্ষ ৬০ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী খায়রুল বাশার (মোটর সাইকেল) ব্যবসা খাত থেকে ব্যয় করবেন ৩ লক্ষ ৪৯ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী সালেহ আহম্মদ (আনারস) ব্যবসা খাত থেকে ব্যয় করবেন ৩ লক্ষ টাকা।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী বিশ্বজিত সরকার ব্যবসা খাত থেকে সম্ভাব্য ব্যয় করবেন ২ লক্ষ ৭৭ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী আলী আহমদ মুরাদ (ঢোল) গৃহস্থি খাত থেকে ব্যয় করবেন ১ লক্ষ টাকা, স্বতন্ত্র প্রার্থী মহসিন রেজা মানিক (আনারস) আইনপেশা খাত থেকে ব্যয় করবেন ২ লক্ষ টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ আলম (টেলিফোন) ব্যবসা খাত থেকে ব্যয় করবেন ২ লক্ষ ২৫ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মোফাজ্জল হোসেন (চশমা) ব্যবসা ও কৃষি খাত থেকে ব্যয় করবেন ১ লক্ষ ৬৫ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিবুর রহমান রুবেল (টেবিল ফ্যান) কৃষি খাত থেকে ব্যয় করবেন ২ লক্ষ ৫০ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ লুতফুর রহমান (ঘোড়া) কৃষি খাত থেকে ব্যয় করবেন ৫০ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী কৃষ্ণ গোপাল তালুকদার মানব (দুটি পাতা) কৃষি খাত থেকে ব্যয় করবেন ২ লক্ষ ৪২ হাজার টাকা এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ বাবুল মিয়া (মোটর সাইকেল) কৃষি খাত খাত থেকে ব্যয় করবেন ৪ লক্ষ ৭৭ হাজার টাকা।