ব্রি-২৮’এ সর্বনাশ, ব্রি-২৯’এ ঠকেছেন কোন কোন কৃষক

স্টাফ রিপোর্টার
শাল্লার বড় কৃষক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যোন আব্দুস ছাত্তার বললেন, ব্রি-২৮’এ সর্বনাশ হয়েছে এবার। ধানে গোটা আসার সময় মাথা নুয়ে পুড়ে গেছে গাছ। কেউ কেউ ধান কাটতেই পারে নি। চিটা হয়ে নষ্ট হয়ে গেছে ধান।
সারা জেলায় এই অবস্থা ছিল। বেশি ফলন ও আগে কাটার লোভে যারাই করেছেন, তারাই ঠকেছেন।
দিরাইয়ের রাজাপুরের বড় কৃষক আব্দুস ছাত্তার জানালেন, ব্রি-২৯ জাতের ধান করেও কেউ কেউ ঠকেছেন। তবে এই ধান ব্রি- ২৮ ধানের মত একেবারে পুড়ে যায় নি।