ভাষার প্রেমে

এস ডি সুব্রত
সালাম জব্বার রফিক বরকত ..
শুয়ে আছে শ্যামল কচি দুর্বা ঘাসে
বাংলা আমার এখনো ভেজা
তাজা রক্তের নিঠুর খুনে,
এই বাংলার আকাশে বাতাসে
হাওর নদীজলে পলাশে শিমুলে
চেতনার ঢেউ যায় খেলে
দুর্ণিবার অনন্য দুর্বার রক্ত¯্রােতে
বুলেটের আওয়াজ কানে ভাসে
ভাষা রক্ষার অকুতোভয় সংগ্রামে
রক্ত আজো টগবগিয়ে উঠে,
এই সবুজ শ্যামল মাটির বুকে
আজো কান পেতে যাই শুনে
রাষ্ট্রভাষা বাংলা চাই -উদাত্ত মিছিলে
বায়ান্নর দৃশ্যপট ভাসে চেতনার আকাশে।