শামস শামীম
উনিশশো একষট্টির উনিশ মে
বরাকের আকাশ ম্লান করে উদ্ধত এগারো নক্ষত্র
জ্বলে ওঠে অসীম সাহসে
বায়ান্নের স্পর্ধায় নতযানু তারা
শ্বাশ্বত সোনালু বর্ণের অহঙ্কারে
তরণী-সুনীলের মায়ের বর্ণগন্ধী জামা
সুবাস ছড়িয়ে ওড়ে হাওয়ায় হাওয়ায়
মাতৃবর্ণের স্পর্ধায় স্পন্দিত কানাই-কমলা
রক্তপানে উন্মুত্ত অহমিয়া সেপাই
কংগ্রেস ছত্রধর তবু মগ্ন সংখাগুরুর জিকিরে
ওপারের বন্ধু তীর্থঙ্কর-প্রমিলা; আমায়Ñ
জলপানি ভাগাভাগি রাগাগির গল্প শোনায়
তাদের চোখে পড়ি দুঃখ দুঃখ মাঠ
এগারো নক্ষত্রের অবিনাশি আগুন
কিটসকাহিনীর মিথকুমার গহীনে বাজে
বিরহী দুপুর অহঙ্কারি হয় হরিৎ বর্ণের ওঙ্কারে
- শহীদ মিনার রক্ষার দাবিতে কালেক্টরেট চত্ত্বরে মানববন্ধন
- বসন্ত জাগ্রত দ্বারে- ফুলের বনে যার পাশে যাই …


