Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ভাড়া বাঁচাতে শ্রমিকদের নেয়া হয় পিকআপে – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ভাড়া বাঁচাতে শ্রমিকদের নেয়া হয় পিকআপে

স্টাফ রিপোর্টার
ভাড়া বাঁচাতে নির্মাণ শ্রমিকদের নেওয়া হয় পিকআপে। হাজার টাকা বাঁচাতে মৃত্যুমুখে তুলে দেওয়া হলো এতগুলো প্রাণ। দিরাইয়ের ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম চৌধুরী মিফতাহ বুধবার বিকাল ৬ টায় এমন অভিযোগ করে বললেন, ‘অপ্রত্যাশিত এই ঘটনায় আমি মানসিকভাবে মর্মাহত। নিহত সকল শ্রমিকই ঢালাই শ্রমিক। বেশিরভাগ পরিবারই সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষ হারিয়েছেন। এখন তাদের ছেলেমেয়ের কী হবে। আমি সরকারসহ সকলকে পরিবারগুলোর সহায়তায় এগিয়ে আসার আহবান জানাই।’
তিনি বললেন, ভবিষ্যতে যাতে এ ধরণের দুর্ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনকে দৃষ্টি দিতে হবে। এঘটনায় দোষীদের বিচারের আনার আহবান জানান তিনি।
তিনি জানালেন, নিহতদের লাশ বহনের জন্য সরকার ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিয়েছেন। এছাড়াও ঘটনার পরপরই সরকারের পক্ষ থেকে প্রতি পরিবারকে ২০ হাজার টাকা, আহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে। এছাড়াও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ব্যক্তিগত তহবিল থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছেন।