মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

সোমবার সকাল ১০টায় মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ে ২০১৫  সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রÑছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. আব্দছ ছোবহান এর পরিচালনায়   ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ওয়াহিদুদ্দীন আহমদের সভাপতিত্বে কোরআন তিলাওয়াত করেন ছাত্র মোহাম্মদ তালহা, হামদ পেশ করেন ছাত্রী তাহমিনা আক্তার।
সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম, জাহাঙ্গীরনগর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোকশেদ আলী, জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান ও অভিভাবক সদস্য আব্দুল কাদির, মতিউর রহমান কলেজের অধ্যক্ষ অনিশ তালুকদার, অভিভাবক সদস্য আব্দুল লতিফ, আব্দুর রব, গিয়াস উদ্দিন, আবু তাহের, শফিকুল ইসলাম, মহিলা সদস্য সেলিনা আক্তার। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা সালামত উল্লাহ, ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, জিপিএ-৫প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শারমিন আক্তার ও সাজিদুর রহমান (সাকিব)।