ছাতক প্রতিনিধি
ছাতকসহ বিভিন্ন এলাকায় লন্ডন ভিত্তিক সংগঠন মমতা চ্যারিটি ট্রাস্টের উদ্যোগে ক্ষুদ্র ঋণ ও ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। বুধবার দিনব্যাপী গ্রামে গ্রামে গিয়ে ঋণ বিতরণ করা হয়। ছাতক, দোয়ারাবাজার ও সুনামগঞ্জ সদরের মানিককোনা, উষাইরগাঁও, কান্দোলন, ছাতারকোনাসহ বিভিন্ন গ্রামের অসহায়
৮০ পরিবারের মাঝে ক্ষুদ্র ঋণ ও ক্যালেন্ডার বিতরণ করেন ট্রাস্টের প্রতিনিধিরা।
ঋণ বিতরণকালে ট্রাস্টের ডাইরেক্টর ক্বারী আশরাফ হোসেন, পরিচালক মকবুল আলী, আব্দুল মানিক, আব্দুর রউফ, আব্দুল হান্নান, আব্দুল আলী, ছমির উদ্দিন, আলাল হোসেন উপস্থিত ছিলেন।


