Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
মাছ ধরতে নিষেধ করায় পাহাদার খুন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

মাছ ধরতে নিষেধ করায় পাহাদার খুন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই জলমহালে বহিরাগত জেলেদের মাছ ধরতে নিষেধ করাকে কেন্দ্র করে তৌফিকুল ইসলাম নামে এক পাহাদারের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে সুনই জলমহালে এ ঘটনা ঘটে। নিহত তৌফিকুল একই ইউনিয়নের বেখইজোড়া গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন সুনই জলমহালটি কুড়শিবাড়ি উত্তরপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ১৪২৮ বঙ্গাব্দ থেকে পরবর্তী ছয় বছরের জন্য ইজারা পায়। কিন্তু গত কিছুদিন ধরে বেড়িকান্দি ও বড়খলা গ্রামের বহিরাগত জেলেরা এই জলমহালে জোরপূর্বক মাছ শিকার করে নিয়ে যেতে থাকে। বুধবার বহিরাগত জেলেরা কয়েকটি নৌকা নিয়ে অবৈধভাবে মাছ শিকারের জন্য জলমহালে প্রবেশ করে। তখন তৌফিকুলসহ কয়েকজন পাহারাদার বহিরাগত জেলেদের মাছ ধরতে নিষেধ করে। কিন্তু বহিরাগত জেলেরা নিষেধ অমান্য করে পাল্টা পাহাদারদের ওপর ইটপাটকেল ছুড়ে মারে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে তৌফিকুল পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হলে জলমহালে জাল ফেলে রাত ৮টার দিকে তৌফিকুলের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত পৌনে ১০টার দিকে তৌফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘মরদেহের সুরতহাল করা করে ময়নামদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’