Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
আব্দুস সামাদ আজাদ’র মৃত্যুবার্ষিকীতে বক্তারা/‘মানুষের কল্যাণ রাজনীতি করেছেন তিনি’ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

আব্দুস সামাদ আজাদ’র মৃত্যুবার্ষিকীতে বক্তারা/‘মানুষের কল্যাণ রাজনীতি করেছেন তিনি’

সু.খবর রিপোর্ট
ভাষা সৈনিক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ’র ১৮তম মৃত্যুবার্ষিকী সুনামগঞ্জে পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের রমিজ বিপনীস্থ দলীয় কার্যালয়ে এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল করিম, অ্যাড. নজরুল ইসলাম, সিতেশ তালুকদার মঞ্জু, অ্যাড. বিমান রায়, অ্যাড. কল্লোল তালুকদার চপল, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা পরিষদের সদস্য হোসেন আলী, যুবলীগ নেতা সবুজ কান্তি দাস, যতিন্দ্র মোহন, শুভ বনিক, আফজল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, ছাত্রলীগের হারুনর রশিদ, দিপ্ত সহ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে প্রয়াত আব্দুস সামাদ আজাদ’র জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুপুরে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, আনহার মিয়া, লুৎফুর রহমান, মুক্তাদীর আহমদ. জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে আব্দুস সামাদ আজাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। এছাড়াও প্রয়াতের জন্মভিটা ভূরাখালি গ্রামে এই উপলক্ষে দোয়া ও শিরণি বিতরণ করা হয়।

অপরদিকে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২ নম্বর কক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সাবেক সভাপতি, সাবেক পি.পি অ্যাড. রইছ উদ্দিন আহমদ’র সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মো. শুকুর আলী’র উপস্থাপনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অ্যাড. খোরশেদ আলম। সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি সাবেক পি.পি অ্যাড. আফতাব উদ্দিন, সাবেক সভাপতি অ্যাড. হুমায়ূন মঞ্জুর চৌধুরী, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. তৈয়বুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক অ্যাড. মো. আব্দুল হক, সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. আসাদ উল্লা সরকার, সাবেক সভাপতি অ্যাড. শহীদুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জ জেলার প্রধান সরকারী কৌশলী (জি.পি) অ্যাড. আখতারুজ্জামান আহমদ, পি.পি. ড. মো. খায়রুল কবির রুমেন, সাবেক সভাপতি অ্যাড. মো. চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. আব্দুল করিম, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কাওসার আলী, এডিশনাল পি.পি শামছুল আবেদীন, সিনিয়র আইনজীবী মো. আবুল মাজন তালুকদার, সাবেক সভাপতি অ্যাড. মো. নজরুল ইসলাম, অ্যাড. মো. মজিবুর রহমান, অ্যাড. সমীরণ চন্দ্র সরকার, অ্যাড. মো. আব্দুল হামিদ, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভি.পি অ্যাড. মো. বুরহান উদ্দিন দোলন, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভি.পি. অ্যাড. মনীষ কান্তি দে মিন্টু, অ্যাড. মো. সামছুল করিম হিরণ, অ্যাড. ঝন্টু কুমার দাস, অ্যাড. শাহ আলম মহি উদ্দিন, অ্যাড. মো. মিজানুর রহমান, অ্যাড. মো. আনোয়ার হোসেন, অ্যাড. আব্দুল ওদুদ, অ্যাড. গৌরাঙ্গ পদ দাশ, অ্যাড. দেবাংশু শেখর দাস, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. মো. আলম নূর হীরা, অ্যাড. হাসান মাহবুব সাদী, অ্যাড. মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, অ্যাড. মোহাম্মদ জমির উদ্দিন, অ্যাড. কল্লোল তালুকদার, অ্যাড. আব্দুল কাদির জিলান, অ্যাড. কাজী মহিউদ্দিন বাবর, অ্যাড. ফরহাদ আহমদ প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন আবদুস সামাদ আজাদ। তিনি যে রাজনীতি করেছেন সেটার মূল উদ্দেশ্য ছিল দেশ ও মানুষের কল্যাণ। মানুষের জন্য কাজ করেছেন বলেই মানুষ এখনো তাঁকে মনে রেখেছে।
প্রসঙ্গত, সংসদ সদস্য থাকা অবস্থায় ২০০৫ সালের ২৭শে এপ্রিল ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুস সামাদ আজাদ। দীর্ঘ দুর্ভোগ, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের হুলিয়া মাথায় নিয়ে বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি করে গেছেন তিনি। আব্দুস সামাদ আজাদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভূরাখালি গ্রামে ১৯২২ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন।