স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে দিনব্যাপী মিম টিভি ইউকে সিলেট আইডল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে গানের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৪৩ জন। সেখান থেকে ১০ জনকে পরবর্তী রাউন্ডের জন্য বাছাই করা হয়।
আমেরিকা ও কানাডার বাঙালি কমিউনিটি ভিত্তিক টেলিভিশন মিম টিভি ইউকে’র আয়োজনে সিলেট আইডল ২০২২ এর সুনামগঞ্জে বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট সংগীত শিল্পী দেবদাস চৌধুরী রঞ্জন, তুলিকা ঘোষ চৌধুরী, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।
মিম টিভি ইউকে’র প্রতিনিধি সুনামগঞ্জ অডিশনের ইর্নচাজ এমএসএ মাছুম খান বলেন, আমরা সিলেট জেলা থেকে ৪০ জন শিল্পীকে বাছাই করবো। সেখান থেকে সেরা ১০ জন ফাইনাল রাউন্ডে যাবে। সেখান থেকে তিনজনকে নির্বাচিত করা হবে।
প্রথম জন পাবেন ৩০ হাজার, দ্বিতীয় জন পাবেন ২০ হাজার ও তৃতীয় জন পাবেন ১০ হাজার টাকা। এছাড়াও বাকি সাতজনকে স্বান্তনা পুরষ্কার দেয়া হবে।
- রেমিট্যান্স বাড়াতে ব্যাংক ব্যবস্থা আরও আন্তরিক করতে হবে : পরিকল্পনামন্ত্রী
- ৩ দিনব্যাপী শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শুরু হচ্ছে আগামী ২৯ ডিসেম্বর


