রঙ্গারচর ইউনিয়নের চাল বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ১০০ জন হতদরিদ্র পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে রঙ্গারচর ইউনিয়নের রঙ্গারচর বাজারে হতদরিদ্র পরিবারকে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক        
 লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য অ্যাড. কামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু,  সাংগঠনিক সম্পাদক অ্যাড. বোরহান উদ্দিন, ইকবাল হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মো. মখলিছুর রহমান, শিবলু আহমেদ চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাড. আবুল হোসেন প্রমুখ।