স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বাঘেরকোনা ও ছয়হারা গ্রামে পৃথকভাবে অভিযান চালিয়ে র্যাব-৯, সিপিসি-৩, এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে সিএনজি চালক
ইকবাল মিয়া হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দরগাপাশা ইউনিয়নের ছয়হারা গ্রামের মৃত রইছ আলীর ছেলে আসাদ মিয়া (৪৫) ও বাঘেরকোণা গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে মুকিত মিয়া (৫০)।
বৃহস্পতিবার রাত ১০টায় র্যাব সদস্যরা পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। ওরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল বলে র্যাব সূত্রে জানা যায়। গ্রেফতারকৃত দুই আসামীকে রাতেই দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ মে ২০১৫ ইং তারিখে সিএনজি অটোরিক্সা চালক ইকবাল মিয়া (২৫) অজ্ঞাতনামা যাত্রী নিয়ে সিএনজি স্টেশন থেকে বের হলে সে আর ফিরে আসে নি। ৫ দিন পর ২৩ মে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মহাসিং নদী (ডাবর ব্রীজের নীচে)তে তার লাশ পাওয়া যায়। নিহত সিএনজি চালক ইকবাল মিয়া সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার রুপিয়া গ্রামের তারেক ছালিক মিয়ার ছেলে। এ ঘটনায় ছালিক মিয়া বাদি হয়ে গ্রেফতারকৃত আসামীদেরকে অভিযুক্ত করে গত ১৪ জুলাই ২০১৫ তারিখে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
- জগন্নাথপুরে রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
- টাঙ্গুয়ার হাওরে পর্যটক পুলিশ ক্যাম্প করা হবে -ডিআইজি


